OnlineMushaf

পৃষ্ঠা 602

Quraysh, Al-Maun, Al-Kawthar · 106:1–108:3

সূরা Quraysh قريش

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

لِإِيلَافِ قُرَيْشٍ ١

কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে,

إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ ٢

(অর্থাৎ) শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার (কারণে)

فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ ٣

তাদের কর্তব্য হল এই (কা‘বা) ঘরের রবের ‘ইবাদাত করা,

الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ ٤

যিনি তাদেরকে (কা‘বা ঘরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে) ক্ষুধায় খাদ্য দিচ্ছেন এবং তাদেরকে ভয়-ভীতি হতে নিরাপদ করেছেন।

সূরা Al-Maun الماعون

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ١

তুমি কি তাকে দেখেছ, যে কর্মফল (দিবসকে) অস্বীকার করে?

فَذَٰلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ ٢

সে তো সেই (লোক) যে ইয়াতীমকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়,

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ ٣

এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহ দেয় না

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ ٤

অতএব দুর্ভোগ সে সব নামায আদায়কারীর

الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ٥

যারা নিজেদের নামাযের ব্যাপারে উদাসীন,

الَّذِينَ هُمْ يُرَاءُونَ ٦

যারা লোক দেখানোর জন্য তা করে,

وَيَمْنَعُونَ الْمَاعُونَ ٧

এবং প্রয়োজনীয় গৃহসামগ্রী দানের ছোট খাট সাহায্য করা থেকেও বিরত থাকে।

সূরা Al-Kawthar الكوثر

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ ١

আমি তোমাকে (হাওযে) কাওসার দান করেছি।

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ ٢

কাজেই তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামায আদায় কর এবং কুরবানী কর,

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ ٣

(তোমার নাম-চিহ্ন কোন দিন মুছবে না, বরং) তোমার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই নাম চিহ্নহীন- নির্মূল।

অনুবাদ: তাইসিরুল কুরআন