পৃষ্ঠা 581
Al-Mursalat · 77:20–77:50
সূরা Al-Mursalat المرسلات
أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاءٍ مَّهِينٍ ٢٠
আমি কি নগণ্য পানি থেকে তোমাদেরকে সৃষ্টি করিনি?
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ ٢١
অতঃপর আমি তা রেখেছি এক সুসংরক্ষিত স্থানে।
إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ ٢٢
একটা নির্ধারিত সময় পর্যন্ত,
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ ٢٣
অতঃপর আমি তাকে গঠন করেছি সুসামঞ্জস্যপূর্ণরূপে, আমি কতই না উত্তম ক্ষমতার অধিকারী!
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٢٤
সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا ٢٥
আমি কি পৃথিবীকে (সব কিছুকে টেনে গুটিয়ে) ধারণকারীরূপে সৃষ্টি করিনি?
أَحْيَاءً وَأَمْوَاتًا ٢٦
জীবিত ও মৃতদেরকে (ভাল আর মন্দকে নেককার আর পাপাচারীকে)।
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُم مَّاءً فُرَاتًا ٢٧
আর আমি তাতে স্থাপন করেছি অনড় সুউচ্চ পবর্তমালা আর তোমাদেরকে পান করিয়েছি সুমিষ্ট সুপেয় পানি।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٢٨
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
انطَلِقُوا إِلَىٰ مَا كُنتُم بِهِ تُكَذِّبُونَ ٢٩
(তাদেরকে বলা হবে) ‘চলো তার দিকে তোমরা যাকে মিথ্যে ব’লে প্রত্যাখ্যান করতে।
انطَلِقُوا إِلَىٰ ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ ٣٠
‘চলো সেই (ধোঁয়ার) ছায়ার দিকে যার আছে তিনটি শাখা (অর্থাৎ ডানে, বামে, উপরে সব দিক থেকেই ঘিরে ধরবে),
لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ ٣١
যা শীতল নয়, আর তা লেলিহান অগ্নিশিখা থেকে বাঁচাতেও পারবে না।
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ ٣٢
সে আগুন প্রাসাদের ন্যায় (বিশাল) স্ফুলিঙ্গ উৎক্ষেপ করবে,
كَأَنَّهُ جِمَالَتٌ صُفْرٌ ٣٣
যেন হলুদ রঙ্গের উটের সারি,
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٣٤
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ ٣٥
এদিন এমন যে, কেউ কথা বলতে পারবে না,
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ ٣٦
তাদেরকে কোন ওজর পেশ করারও সুযোগ দেয়া হবে না।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٣٧
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
هَٰذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ ٣٨
এটা চূড়ান্ত ফয়সালার দিন, আমি একত্রিত করেছি তোমাদেরকে আর আগের লোকেদেরকে।
فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ ٣٩
এক্ষণে তোমাদের কাছে যদি কোন কৌশল থাকে তাহলে তা আমার বিরুদ্ধে প্রয়োগ কর।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٠
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ ٤١
মুত্তাকীরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে,
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ ٤٢
আর তাদের জন্য থাকবে ফলমূল- যেটি তাদের মন চাইবে।
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ٤٣
(তাদেরকে বলা হবে) ‘তোমরা তৃপ্তির সঙ্গে খাও আর পান কর, তোমরা যে ‘আমাল করেছিলে তার পুরস্কারস্বরূপ।
إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ ٤٤
সৎকর্মশীলদেরকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٥
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُم مُّجْرِمُونَ ٤٦
(ওহে সত্য প্রত্যাখ্যানকারীরা!) তোমরা অল্প কিছুকাল খেয়ে নাও আর ভোগ করে নাও, তোমরা তো অপরাধী।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٧
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ ٤٨
তাদেরকে যখন বলা হয় (আল্লাহর সম্মুখে) নত হও, (তাঁর আদেশসমূহ পালনের মাধ্যমে) তখন তারা নত হয় না।
وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ٤٩
সেদিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ ٥٠
তাহলে কুরআনের পর (তার চেয়ে উত্তম) আর কোন্ কিতাব আছে যার উপর তারা ঈমান আনবে?
অনুবাদ: তাইসিরুল কুরআন