OnlineMushaf

পৃষ্ঠা 580

Al-Insan, Al-Mursalat · 76:26–77:19

সূরা Al-Insan الإنسان

وَمِنَ اللَّيْلِ فَاسْجُدْ لَهُ وَسَبِّحْهُ لَيْلًا طَوِيلًا ٢٦

আর রাতের কিছু অংশে তাঁর জন্য সেজদায় অবনত হও আর রাতের দীর্ঘ সময় ধরে তাঁর মহিমা বর্ণনা কর।

إِنَّ هَٰؤُلَاءِ يُحِبُّونَ الْعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَاءَهُمْ يَوْمًا ثَقِيلًا ٢٧

এ লোকেরা তো পার্থিব জীবনকে ভালবাসে আর তাদের আড়ালে যে (কিয়ামাতের) কঠিন দিন (আসছে) তাকে উপেক্ষা করে।

نَّحْنُ خَلَقْنَاهُمْ وَشَدَدْنَا أَسْرَهُمْ وَإِذَا شِئْنَا بَدَّلْنَا أَمْثَالَهُمْ تَبْدِيلًا ٢٨

আমিই তাদেরকে সৃষ্টি করেছি আর তাদের গঠন মজবুত করেছি। আমি যখন চাইব তখন তাদের স্থলে তাদের মত অন্য লোক আনব।

إِنَّ هَٰذِهِ تَذْكِرَةٌ فَمَن شَاءَ اتَّخَذَ إِلَىٰ رَبِّهِ سَبِيلًا ٢٩

এটা এক উপদেশ, কাজেই যার ইচ্ছে সে (এ উপদেশ মান্য ক’রে) তার প্রতিপালকের পথ ধরুক।

وَمَا تَشَاءُونَ إِلَّا أَن يَشَاءَ اللَّهُ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمًا ٣٠

তোমরা ইচ্ছে কর না আল্লাহর ইচ্ছে ব্যতীত। (অর্থাৎ আল্লাহ কোন কিছু কার্যকর করতে চাইলে তোমাদের মাঝে ইচ্ছে ও শক্তি সঞ্চার করতঃ তোমাদের মাধ্যমে তা কার্যকর করেন)। আল্লাহ সর্বজ্ঞাতা মহাবিজ্ঞানী।

يُدْخِلُ مَن يَشَاءُ فِي رَحْمَتِهِ وَالظَّالِمِينَ أَعَدَّ لَهُمْ عَذَابًا أَلِيمًا ٣١

তিনি যাকে ইচ্ছে তাঁর রাহমাতে দাখিল করেন। আর যালিমরা- তাদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন বড়ই পীড়াদায়ক শাস্তি।

সূরা Al-Mursalat المرسلات

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

وَالْمُرْسَلَاتِ عُرْفًا ١

পর পর পাঠানো বাতাসের শপথ যা উপকার সাধন করে,

فَالْعَاصِفَاتِ عَصْفًا ٢

অতঃপর তা প্রচন্ড ঝড়ের বেগে বইতে থাকে,

وَالنَّاشِرَاتِ نَشْرًا ٣

শপথ সেই বায়ুর যা (মেঘমালাকে) ছড়িয়ে দেয় দূর দূরান্তে,

فَالْفَارِقَاتِ فَرْقًا ٤

আর বিচ্ছিন্নকারী বাতাসের শপথ যা (মেঘমালাকে) বিচ্ছিন্ন করে,

فَالْمُلْقِيَاتِ ذِكْرًا ٥

অতঃপর (মানুষের অন্তরে) পৌঁছে দেয় (আল্লাহর) স্মরণ,

عُذْرًا أَوْ نُذْرًا ٦

(বিশ্বাসী লোকদেরকে) ক্ষমা চাওয়ার সুযোগ দেয়ার জন্য আর (কাফিরদেরকে) সতর্ক করার জন্য।

إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ ٧

তোমাদেরকে যার ও‘য়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সংঘটিত হবে।

فَإِذَا النُّجُومُ طُمِسَتْ ٨

যখন নক্ষত্ররাজির আলো বিলুপ্ত হবে,

وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ ٩

যখন আকাশ বিদীর্ণ হবে,

وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ ١٠

যখন পবর্তমালা ধুনিত হবে।

وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ ١١

যখন (হাশরের মাঠে) রসূলগণের একত্রিত হওয়ার সময় এসে পড়বে।

لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ ١٢

(এ সব বিষয়) কোন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে?

لِيَوْمِ الْفَصْلِ ١٣

চূড়ান্ত ফয়সালার দিনের জন্য।

وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ ١٤

সেই চূড়ান্ত ফয়সালার দিনটি কী তা তোমাকে কিসে জানাবে?

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ١٥

সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ ١٦

আমি কি আগেকার লোকেদেরকে ধ্বংস করে দেইনি?

ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ ١٧

অতঃপর পরবর্তী লোকেদেরকেও আমি তাদের অনুগামী করব।

كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ ١٨

অপরাধীদের প্রতি আমি এরকমই করে থাকি।

وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ١٩

সে দিন দুর্ভোগ সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য।

অনুবাদ: তাইসিরুল কুরআন