পৃষ্ঠা 535
Al-Waqiah · 56:17–56:50
সূরা Al-Waqiah الواقعة
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ ١٧
তাদের চারপাশে ঘুর ঘুর করবে (সেবায় নিয়োজিত) চির কিশোররা।
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ ١٨
পানপাত্র, কেটলি আর ঝর্ণার প্রবাহিত স্বচ্ছ সুরায় ভরা পেয়ালা নিয়ে,
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ ١٩
তা পান করলে মাথা ঘুরবে না, জ্ঞানও লোপ পাবে না
وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ ٢٠
আর নানান ফলমূল, ইচ্ছেমত যেটা তারা বেছে নেবে,
وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ ٢١
আর পাখীর গোশত যেটা তাদের মনে চাইবে,
وَحُورٌ عِينٌ ٢٢
আর (সেখানে থাকবে) ডাগর ডাগর উজ্জ্বল সুন্দর চোখওয়ালা সুন্দরীরা,
كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ ٢٣
সযত্নে লুকিয়ে রাখা মুক্তোর মত,
جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ ٢٤
তাদের কর্মের প্রতিদান হিসেবে!
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا ٢٥
সেখানে তারা শুনবে না কোন অনর্থক কথাবার্তা, আর পাপের বুলি,
إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا ٢٦
এমন কথা ছাড়া যা হবে শান্তিময়, নিরাপদ,
وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ ٢٧
আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল!
فِي سِدْرٍ مَّخْضُودٍ ٢٨
তারা থাকবে কাঁটা বিহীন বরই গাছগুলোর মাঝে,
وَطَلْحٍ مَّنضُودٍ ٢٩
কলা গাছের মাঝে যাতে আছে থরে থরে সাজানো কলা,
وَظِلٍّ مَّمْدُودٍ ٣٠
বিস্তীর্ণ অঞ্চল-জুড়া ছায়ায়,
وَمَاءٍ مَّسْكُوبٍ ٣١
অবিরাম প্রবহমান পানির ধারে,
وَفَاكِهَةٍ كَثِيرَةٍ ٣٢
আর পর্যাপ্ত ফলমূল পরিবেষ্টিত হয়ে,
لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ ٣٣
যা কখনও শেষ হবে না, কক্ষনো নিষিদ্ধও হবে না।
وَفُرُشٍ مَّرْفُوعَةٍ ٣٤
আর উঁচু উঁচু বিছানায়।
إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً ٣٥
তাদেরকে (অর্থাৎ ঐ হুরদেরকে) আমি সৃষ্টি করেছি এক অভিনব সৃষ্টিতে,
فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا ٣٦
আর তাদেরকে করেছি কুমারী,
عُرُبًا أَتْرَابًا ٣٧
স্বামী ভক্তা, অনুরক্তা আর সমবয়স্কা,
لِّأَصْحَابِ الْيَمِينِ ٣٨
(এ সব হল) ডান দিকের লোকদের জন্য,
ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ ٣٩
(যারা হবে) পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক
وَثُلَّةٌ مِّنَ الْآخِرِينَ ٤٠
আর পরবর্তীদের মধ্য থেকে বহুসংখ্যক
وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ ٤١
আর বাম দিকের দল, কত হতভাগ্য বামদিকের দল!
فِي سَمُومٍ وَحَمِيمٍ ٤٢
(তারা থাকবে) অত্যধিক গরম হাওয়া, ফুটন্ত পানি
وَظِلٍّ مِّن يَحْمُومٍ ٤٣
আর কালো ধোঁয়ার ছায়ায়,
لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ ٤٤
যা শীতলও নয়, তৃপ্তিদায়কও নয়।
إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ ٤٥
ইতোপূর্বে তারা ভোগ বিলাসে মত্ত ছিল,
وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ ٤٦
আর অবিরাম ক’রে যেত বড় বড় পাপের কাজ,
وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ ٤٧
আর তারা বলত- ‘আমরা যখন মরে যাব আর মাটি ও হাড়ে পরিণত হব, তখন কি আমাদেরকে (নতুন জীবন দিয়ে) আবার উঠানো হবে?
أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ ٤٨
আর আমাদের বাপদাদাদেরকেও?
قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ ٤٩
বল- ‘পূর্ববর্তী আর পরবর্তী
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ ٥٠
অবশ্যই সকলকে একত্রিত করা হবে একটা নির্ধারিত দিনে যা (আল্লাহর) জানা আছে।
অনুবাদ: তাইসিরুল কুরআন