পৃষ্ঠা 534
Ar-Rahman, Al-Waqiah · 55:70–56:16
সূরা Ar-Rahman الرحمن
فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ ٧٠
তাতে আছে উত্তম স্বভাব চরিত্রের সুন্দরী (কুমারী)রা।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٧١
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ ٧٢
(সুসজ্জিত) প্যাভিলিয়নে সুরক্ষিত থাকবে সুলোচনা সুন্দরীরা।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٧٣
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ ٧٤
পূর্বে যাদেরকে স্পর্শ কোন মানুষেও করেনি, কোন জ্বিনেও করেনি।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٧٥
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ ٧٦
তারা হেলান দিবে সবুজ তাকীয়াহ্ আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে,
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ٧٧
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ ٧٨
মাহাত্ম্য ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময়।
সূরা Al-Waqiah الواقعة
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ١
যখন সেই অবশ্যম্ভাবী ঘটনাটি ঘটবে,
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ٢
তখন তার সংঘটন অস্বীকার করার কেউ থাকবে না,
خَافِضَةٌ رَّافِعَةٌ ٣
(অনেককে করা হবে) নীচু, (অনেককে করা হবে) উঁচু,
إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا ٤
যখন পৃথিবী প্রবল কম্পনে হবে প্রকম্পিত,
وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا ٥
আর পাহাড়গুলো হবে চূর্ণ বিচূর্ণ,
فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا ٦
তখন তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً ٧
আর তোমরা হবে তিন অংশে বিভক্ত,
فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ ٨
তখন (হবে) ডান দিকের একটি দল; কত ভাগ্যবান ডান দিকের দল।
وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ ٩
আর বাম দিকের একটি দল; কত দুর্ভাগা বাম দিকের দলটি।
وَالسَّابِقُونَ السَّابِقُونَ ١٠
আর (ঈমানে) অগ্রবর্তীরা তো (পরকালেও) অগ্রবর্তী,
أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ ١١
তারাই (আল্লাহর) নৈকট্যপ্রাপ্ত
فِي جَنَّاتِ النَّعِيمِ ١٢
(তারা থাকবে) নি‘মাতে পরিপূর্ণ জান্নাতে।
ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ ١٣
পূর্ববর্তীদের মধ্য হতে বহু সংখ্যক।
وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ ١٤
আর পরবর্তীদের মধ্য হতে কম সংখ্যক।
عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ ١٥
(তারা থাকবে) মণিমুক্তা খচিত আসনে,
مُّتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ ١٦
তাতে তারা হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখী হয়ে।
অনুবাদ: তাইসিরুল কুরআন