OnlineMushaf

পৃষ্ঠা 599

Al-Bayyinah, Az-Zalzalah, Al-Adiyat · 98:6–100:5

সূরা Al-Bayyinah البينة

إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَٰئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ٦

কিতাবধারীদের মধ্যে যারা কুফুরী করে তারা আর মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। এরাই সৃষ্টির অধম।

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ٧

যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা সৃষ্টির উত্তম।

جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَٰلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ ٨

তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান আছে স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল স্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এ সব কিছু তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে।

সূরা Az-Zalzalah الزلزلة

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا ١

পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে,

وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا ٢

পৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে,

وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا ٣

এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’

يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا ٤

সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে,

بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا ٥

কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন,

يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ ٦

সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়,

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ٧

অতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে,

وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ٨

আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে।

সূরা Al-Adiyat العاديات

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

وَالْعَادِيَاتِ ضَبْحًا ١

শপথ সেই (ঘোড়া) গুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়,

فَالْمُورِيَاتِ قَدْحًا ٢

অতঃপর (নিজের ক্ষুরের) ঘর্ষণে আগুন ছুটায়,

فَالْمُغِيرَاتِ صُبْحًا ٣

অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়,

فَأَثَرْنَ بِهِ نَقْعًا ٤

আর সে সময় ধূলি উড়ায়,

فَوَسَطْنَ بِهِ جَمْعًا ٥

অতঃপর (শত্রু) দলের অভ্যন্তরে ঢুকে পড়ে (এভাবে মানুষ নিজের শক্তি-সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নি‘মাত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি যুলমের কাজে ব্যবহার করে),

অনুবাদ: তাইসিরুল কুরআন