OnlineMushaf

পৃষ্ঠা 585

Abasa · 80:1–80:40

সূরা Abasa عبس

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

عَبَسَ وَتَوَلَّىٰ ١

(নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল।

أَن جَاءَهُ الْأَعْمَىٰ ٢

(কারণ সে যখন কুরায়শ সরদারদের সাথে আলোচনায় রত ছিল তখন) তার কাছে এক অন্ধ ব্যক্তি আসল।

وَمَا يُدْرِيكَ لَعَلَّهُ يَزَّكَّىٰ ٣

(হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত।

أَوْ يَذَّكَّرُ فَتَنفَعَهُ الذِّكْرَىٰ ٤

কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগত।

أَمَّا مَنِ اسْتَغْنَىٰ ٥

পক্ষান্তরে যে পরোয়া করে না,

فَأَنتَ لَهُ تَصَدَّىٰ ٦

তার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ।

وَمَا عَلَيْكَ أَلَّا يَزَّكَّىٰ ٧

সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোন দোষ নেই।

وَأَمَّا مَن جَاءَكَ يَسْعَىٰ ٨

পক্ষান্তরে যে লোক তোমার কাছে ছুটে আসল।

وَهُوَ يَخْشَىٰ ٩

আর সে ভয়ও করে,

فَأَنتَ عَنْهُ تَلَهَّىٰ ١٠

তুমি তার প্রতি অমনোযোগী হলে।

كَلَّا إِنَّهَا تَذْكِرَةٌ ١١

না, এটা মোটেই ঠিক নয়, এটা তো উপদেশ বাণী,

فَمَن شَاءَ ذَكَرَهُ ١٢

কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে,

فِي صُحُفٍ مُّكَرَّمَةٍ ١٣

(এটা লিপিবদ্ধ আছে) মর্যাদাসম্পন্ন কিতাবসমূহে

مَّرْفُوعَةٍ مُّطَهَّرَةٍ ١٤

সমুন্নত, পবিত্র।

بِأَيْدِي سَفَرَةٍ ١٥

(এমন) লেখকদের হাতে

كِرَامٍ بَرَرَةٍ ١٦

(যারা) মহা সম্মানিত পূত-পবিত্র।

قُتِلَ الْإِنسَانُ مَا أَكْفَرَهُ ١٧

মানুষ ধ্বংস হোক! কোন্ জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করল?

مِنْ أَيِّ شَيْءٍ خَلَقَهُ ١٨

আল্লাহ তাকে কোন বস্তু হতে সৃষ্টি করেছেন?

مِن نُّطْفَةٍ خَلَقَهُ فَقَدَّرَهُ ١٩

শুক্রবিন্দু হতে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন।

ثُمَّ السَّبِيلَ يَسَّرَهُ ٢٠

অতঃপর তিনি (উপায়-উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে জীবনে চলার জন্য) তার পথ সহজ করে দিয়েছেন।

ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَهُ ٢١

অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।

ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَهُ ٢٢

অতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন।

كَلَّا لَمَّا يَقْضِ مَا أَمَرَهُ ٢٣

না, মোটেই না, আল্লাহ তাকে যে নির্দেশ দিয়ে ছিলেন তা সে এখনও পূর্ণ করেনি।

فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَىٰ طَعَامِهِ ٢٤

মানুষ তার খাদ্যের ব্যপারটাই ভেবে দেখুক না কেন।

أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ٢٥

আমি প্রচুর পানি ঢালি,

ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا ٢٦

তারপর যমীনকে বিদীর্ণ করে দেই,

فَأَنبَتْنَا فِيهَا حَبًّا ٢٧

অতঃপর তাতে আমি উৎপন্ন করি-শস্য,

وَعِنَبًا وَقَضْبًا ٢٨

আঙ্গুর, তাজা শাক-শব্জী,

وَزَيْتُونًا وَنَخْلًا ٢٩

যয়তূন, খেজুর,

وَحَدَائِقَ غُلْبًا ٣٠

আর ঘন বৃক্ষ পরিপূর্ণ বাগবাগিচা,

وَفَاكِهَةً وَأَبًّا ٣١

আর নানান জাতের ফল আর ঘাস-লতাপাতা।

مَّتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ ٣٢

তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য।

فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ ٣٣

অবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে;

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ ٣٤

সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে,

وَأُمِّهِ وَأَبِيهِ ٣٥

তার মা, তার বাপ,

وَصَاحِبَتِهِ وَبَنِيهِ ٣٦

তার স্ত্রী ও তার সন্তান থেকে,

لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ ٣٧

সেদিন তাদের প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে।

وُجُوهٌ يَوْمَئِذٍ مُّسْفِرَةٌ ٣٨

সেদিন কতক মুখ উজ্জ্বল হবে,

ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ٣٩

সহাস্য, উৎফুল্ল।

وَوُجُوهٌ يَوْمَئِذٍ عَلَيْهَا غَبَرَةٌ ٤٠

সেদিন কতক মুখ হবে ধূলিমলিন।

অনুবাদ: তাইসিরুল কুরআন