OnlineMushaf

পৃষ্ঠা 575

Al-Muzzammil, Al-Muddathir · 73:20–74:18

সূরা Al-Muzzammil المزمل

إِنَّ رَبَّكَ يَعْلَمُ أَنَّكَ تَقُومُ أَدْنَىٰ مِن ثُلُثَيِ اللَّيْلِ وَنِصْفَهُ وَثُلُثَهُ وَطَائِفَةٌ مِّنَ الَّذِينَ مَعَكَ وَاللَّهُ يُقَدِّرُ اللَّيْلَ وَالنَّهَارَ عَلِمَ أَن لَّن تُحْصُوهُ فَتَابَ عَلَيْكُمْ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ عَلِمَ أَن سَيَكُونُ مِنكُم مَّرْضَىٰ وَآخَرُونَ يَضْرِبُونَ فِي الْأَرْضِ يَبْتَغُونَ مِن فَضْلِ اللَّهِ وَآخَرُونَ يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا وَاسْتَغْفِرُوا اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ٢٠

তোমার প্রতিপালক জানেন যে, তুমি কখনও রাতের দু’তৃতীয়াংশ ‘ইবাদাতের জন্য দাঁড়াও, কখনও অর্ধেক, কখনও রাতের এক তৃতীয়াংশ, তোমার সঙ্গী-সাথীদের একটি দলও (তাই করে)। আল্লাহ্ই রাত আর দিনের পরিমাণ নির্ধারণ করেন। তিনি জানেন, তোমরা তা যথাযথ হিসাব রেখে পালন করতে পারবে না। কাজেই তিনি তোমাদের প্রতি ক্ষমাপরবশ হয়েছেন। কাজেই কুরআনের যতটুকু পড়া তোমার জন্য সহজ হয়, তুমি ততটুকু পড়। তিনি জানেন, তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে, আর কতক আল্লাহর অনুগ্রহ সন্ধানে যমীনে ভ্রমণ করবে, আর কতক আল্লাহর পথে যুদ্ধ করবে। কাজেই তোমাদের জন্য যতটুকু সহজসাধ্য হয় তাই তাত্থেকে পাঠ কর, আর নামায প্রতিষ্ঠা কর, যাকাত দাও আর আল্লাহকে ঋণ দাও উত্তম ঋণ। তোমরা যা কিছু কল্যাণ নিজেদের জন্য আগে পাঠাবে, তা আল্লাহর নিকট (সঞ্চিত) পাবে, তাই উত্তম এবং পুরস্কার হিসেবে খুব বড়। তোমরা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর, আল্লাহ অতি ক্ষমাশীল, বড়ই দয়ালু।

সূরা Al-Muddathir المدثر

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

يَا أَيُّهَا الْمُدَّثِّرُ ١

ওহে বস্ত্র আবৃত (ব্যক্তি)!

قُمْ فَأَنذِرْ ٢

ওঠ, সতর্ক কর।

وَرَبَّكَ فَكَبِّرْ ٣

আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর।

وَثِيَابَكَ فَطَهِّرْ ٤

তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র রাখ।

وَالرُّجْزَ فَاهْجُرْ ٥

(যাবতীয়) অপবিত্রতা থেকে দূরে থাক।

وَلَا تَمْنُن تَسْتَكْثِرُ ٦

(কারো প্রতি) অনুগ্রহ করো না অধিক পাওয়ার উদ্দেশ্যে।

وَلِرَبِّكَ فَاصْبِرْ ٧

তোমার প্রতিপালকের (সন্তুষ্টির) জন্য ধৈর্য ধর।

فَإِذَا نُقِرَ فِي النَّاقُورِ ٨

যেদিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে,

فَذَٰلِكَ يَوْمَئِذٍ يَوْمٌ عَسِيرٌ ٩

সেদিনটি হবে বড়ই কঠিন দিন,

عَلَى الْكَافِرِينَ غَيْرُ يَسِيرٍ ١٠

(যা) কাফিরদের জন্য মোটেই সহজ নয়।

ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا ١١

ছেড়ে দাও আমাকে (তার সঙ্গে বুঝাপড়া করার জন্য) যাকে আমি এককভাবে সৃষ্টি করেছি।

وَجَعَلْتُ لَهُ مَالًا مَّمْدُودًا ١٢

আর তাকে (ওয়ালীদ বিন মুগীরাহকে) দিয়েছি অঢেল ধন-সম্পদ,

وَبَنِينَ شُهُودًا ١٣

আর অনেক ছেলে যারা সব সময় তার কাছেই থাকে।

وَمَهَّدتُّ لَهُ تَمْهِيدًا ١٤

এবং তার জীবনকে করেছি সচ্ছল ও সুগম।

ثُمَّ يَطْمَعُ أَنْ أَزِيدَ ١٥

এর পরও সে লোভ করে যে, আমি তাকে আরো দেই।

كَلَّا إِنَّهُ كَانَ لِآيَاتِنَا عَنِيدًا ١٦

কক্ষনো না, সে ছিল আমার নিদর্শনের বিরুদ্ধাচারী।

سَأُرْهِقُهُ صَعُودًا ١٧

শীঘ্রই আমি তাকে উঠাব শাস্তির পাহাড়ে (অর্থাৎ তাকে দিব বিপদের উপর বিপদ)।

إِنَّهُ فَكَّرَ وَقَدَّرَ ١٨

সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত নিল,

অনুবাদ: তাইসিরুল কুরআন