OnlineMushaf

পৃষ্ঠা 537

Al-Waqiah, Al-Hadid · 56:77–57:3

সূরা Al-Waqiah الواقعة

إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ ٧٧

অবশ্যই তা সম্মানিত কুরআন,

فِي كِتَابٍ مَّكْنُونٍ ٧٨

(যা লিখিত আছে) সুরক্ষিত কিতাবে,

لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ ٧٩

পূত-পবিত্র (ফেরেশতা) ছাড়া (শয়ত্বানেরা) তা স্পর্শ করতে পারে না,

تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ ٨٠

জগৎ সমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ,

أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ ٨١

তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ মনে করছ?

وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ٨٢

আর তাকে মিথ্যে বলাকেই তোমরা তোমাদের জীবিকা বানিয়ে নিয়েছ।

فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ ٨٣

তাহলে কেন (তোমরা বাধা দাও না) যখন প্রাণ এসে যায় কণ্ঠনালীতে?

وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ ٨٤

আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখ,

وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ ٨٥

আর আমি তোমাদের চেয়ে তার (অর্থাৎ প্রাণের) নিকটবর্তী, কিন্তু তোমরা দেখতে পাওনা।

فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ ٨٦

তোমরা যদি (আমার) কর্তৃত্বের অধীন না হও

تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ ٨٧

তাহলে তোমরা তাকে (অর্থাৎ তোমাদের প্রাণকে মৃত্যুর সময়) ফিরিয়ে নাও না কেন যদি তোমরা (তোমাদের দাবীতে) সত্যবাদী হয়েই থাক?

فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَ ٨٨

অতএব সে যদি (আল্লাহর) নৈকট্য প্রাপ্তদের একজন হয়

فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ ٨٩

তাহলে (তার জন্য আছে) আরাম-শান্তি, উত্তম রিযক আর নি‘মাতে-ভরা জান্নাত।

وَأَمَّا إِن كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ ٩٠

আর যদি সে ডান দিকের একজন হয়

فَسَلَامٌ لَّكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ ٩١

তাহলে হে ডানের বাসিন্দা! তোমার জন্য আছে শান্তি ও নিরাপত্তা।

وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ ٩٢

আর সে যদি সত্য অস্বীকারকারী গুমরাহদের অন্তর্গত হয়,

فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ ٩٣

তবে তার আপ্যায়ন হবে ফুটন্ত পানি দিয়ে।

وَتَصْلِيَةُ جَحِيمٍ ٩٤

আর (তার জন্য আছে) জাহান্নামের আগুনের দহন,

إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ ٩٥

এটা সুনিশ্চিত সত্য।

فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ ٩٦

কাজেই তুমি তোমার মহান প্রতিপালকের গৌরব ও মহিমা ঘোষণা কর।

সূরা Al-Hadid الحديد

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

سَبَّحَ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ ١

আসমান ও যমীনে যা কিছু আছে সবই আল্লাহর গৌরব ও মহিমা ঘোষণা করে, তিনি প্রবল পরাক্রান্ত, মহা প্রজ্ঞাবান।

لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ٢

আসমান ও যমীনের রাজত্ব তাঁরই, তিনিই জীবন দেন, আর তিনিই মৃত্যু দেন, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।

هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ ٣

তিনিই প্রথম, তিনিই শেষ, তিনি প্রকাশিত আবার গুপ্ত, তিনি সকল বিষয় পূর্ণরূপে জ্ঞাত।

অনুবাদ: তাইসিরুল কুরআন