OnlineMushaf

পৃষ্ঠা 452

As-Saffat · 37:154–37:182

সূরা As-Saffat الصافات

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ ١٥٤

তোমাদের কী হয়েছে, তোমরা কেমন ফয়সালা করছ?

أَفَلَا تَذَكَّرُونَ ١٥٥

তাহলে কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?

أَمْ لَكُمْ سُلْطَانٌ مُّبِينٌ ١٥٦

(তোমরা যা বলছ তার স্বপক্ষে) তোমাদের কি সুস্পষ্ট দলীল-প্রমাণ আছে?

فَأْتُوا بِكِتَابِكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ ١٥٧

তোমরা সত্যবাদী হলে নিয়ে এসো তোমাদের কিতাব।

وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ ١٥٨

তারা আল্লাহ ও জ্বিন জাতির মাঝে একটা বংশ সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা ভালভাবে জানে যে, তাদেরকেও শাস্তির জন্য অবশ্যই হাজির করা হবে।

سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ ١٥٩

তারা যা বলে আল্লাহ সে সব (দোষ-ত্রুটি) থেকে পবিত্র।

إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ ١٦٠

কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দারা এসব কথা বলে না।

فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ ١٦١

তোমরা আর তোমরা যাদের ‘ইবাদাত কর তারা

مَا أَنتُمْ عَلَيْهِ بِفَاتِنِينَ ١٦٢

আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের ব্যাপারে তোমরা কাউকেও ফিতনায় ফেলতে পারবে না।

إِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيمِ ١٦٣

পারবে কেবল তাকে, যে জ্বলন্ত আগুনে প্রবেশকারী।

وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَّعْلُومٌ ١٦٤

আমাদের (ফেরেশতাদের) প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট স্থান আছে।

وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ ١٦٥

আমরা সারিবদ্ধভাবে দন্ডায়মান (খেদমত দেয়ার জন্য)।

وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ ١٦٦

আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী।

وَإِن كَانُوا لَيَقُولُونَ ١٦٧

এ লোকেরা তো বলত

لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ الْأَوَّلِينَ ١٦٨

আগের লোকেদের মত আমাদের কাছে যদি কোন কিতাব থাকত

لَكُنَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ ١٦٩

তাহলে আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ বান্দাহ হতাম।

فَكَفَرُوا بِهِ فَسَوْفَ يَعْلَمُونَ ١٧٠

কিন্তু (এখন কুরআন আসার পর) তারা সেটা অমান্য ও অস্বীকার করল। তারা শীঘ্রই জানতে পারবে (এর পরিণাম)।

وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ ١٧١

আমার প্রেরিত বান্দাহদের সম্পর্কে আমার এ কথা আগেই বলা আছে যে,

إِنَّهُمْ لَهُمُ الْمَنصُورُونَ ١٧٢

তাদেরকে অবশ্যই সাহায্য করা হবে।

وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ ١٧٣

আর আমার সৈন্যরাই বিজয়ী হবে

فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ ١٧٤

কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।

وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ ١٧٥

আর তাদেরকে দেখতে থাক, তারা শীঘ্রই দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।

أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ ١٧٦

তারা কি আমার শাস্তি তরান্বিত করতে চায়?

فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَاءَ صَبَاحُ الْمُنذَرِينَ ١٧٧

শাস্তি যখন তাদের উঠানে নেমে আসবে, তখন কতই না মন্দ হবে ঐ লোকেদের সকালটি যাদেরকে সতর্ক করা হয়েছিল!

وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ ١٧٨

কাজেই কিছু সময়ের জন্য তুমি তাদেরকে উপেক্ষা কর।

وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ ١٧٩

আর দেখতে থাক, শীঘ্রই তারা দেখতে পাবে (ঈমান ও কুফুরীর পরিণাম)।

سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ ١٨٠

সকল সম্মান ও ক্ষমতার রব্ব, তোমার প্রতিপালক পবিত্র ও মহান সে সকল কথাবার্তা হতে যা তারা আরোপ করে।

وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ ١٨١

শান্তি বর্ষিত হোক রসূলদের প্রতি।

وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ١٨٢

আর যাবতীয় প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই।

অনুবাদ: তাইসিরুল কুরআন