OnlineMushaf

পৃষ্ঠা 451

As-Saffat · 37:127–37:153

সূরা As-Saffat الصافات

فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ ١٢٧

কিন্তু তারা তাকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল, কাজেই তাদেরকে অবশ্যই (শাস্তির জন্য) হাজির করা হবে।

إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ ١٢٨

কিন্তু আল্লাহর একনিষ্ঠ বান্দাহদেরকে নয়।

وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ ١٢٩

আমি তাকে পরবর্তীদের মাঝে স্মরণীয় করে রাখলাম।

سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ ١٣٠

ইলিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক।

إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ ١٣١

এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।

إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ ١٣٢

সে ছিল আমার মু’মিন বান্দাহদের অন্তুর্ভুক্ত।

وَإِنَّ لُوطًا لَّمِنَ الْمُرْسَلِينَ ١٣٣

লূতও ছিল অবশ্যই রসূলদের একজন।

إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ ١٣٤

স্মরণ কর যখন আমি তাকে আর তার পরিবারের সকলকে উদ্ধার করেছিলাম

إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ ١٣٥

এক বৃদ্ধা ছাড়া- সে ছিল পিছ-পড়াদের একজন।

ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ ١٣٦

অতঃপর অন্য সব্বাইকে আমি পুরোপুরি ধ্বংস করে ছিয়েছিলাম।

وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ ١٣٧

তোমরা তো তাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলোর উপর দিয়ে অবশ্যই চলাচল কর সকালে

وَبِاللَّيْلِ أَفَلَا تَعْقِلُونَ ١٣٨

ও সন্ধ্যায়, তোমরা কি বুঝবে না?

وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ ١٣٩

ইউনুসও ছিল রসূলদের একজন।

إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ ١٤٠

স্মরণ কর, যখন সে পালিয়ে বোঝাই নৌকায় পৌঁছেছিল।

فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ ١٤١

অতঃপর (দোষী খুঁজার জন্য যে লটারী করা হল সেই) লটারীতে সে অংশ নিল আর তাতে হেরে গেল।

فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ ١٤٢

পরে একটা বড় মাছে তাকে গিলে ফেলল, সে কাজ করেছিল ধিক্কারযোগ্য।

فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ ١٤٣

সে যদি (অনুতপ্ত হয়ে) আল্লাহর তাসবীহকারী না হত,

لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ ١٤٤

তাহলে নিশ্চিতই তাকে পুনরুত্থানের দিন পর্যন্ত মাছের পেটে থাকতে হত।

فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ ١٤٥

অতঃপর আমি তাকে তৃণলতাহীন প্রান্তরে নিক্ষেপ করলাম, আর সে ছিল রুগ্ন।

وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ ١٤٦

অতঃপর আমি তার উপর লাউ-কুমড়া জাতীয় লতা-পাতাযুক্ত একটা গাছ বের করে দিলাম।

وَأَرْسَلْنَاهُ إِلَىٰ مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ ١٤٧

অতঃপর তাকে এক লাখ বা তার চেয়ে বেশি লোকের কাছে পাঠালাম।

فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَىٰ حِينٍ ١٤٨

তারা ঈমান আনল, কাজেই আমি তাদেরকে কিছুকাল পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম।

فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ ١٤٩

এখন তুমি তাদেরকে (অর্থাৎ মক্কার কাফিরদেরকে) জিজ্ঞেস কর ‘কন্যাগুলোই কি তোমাদের প্রতিপালকের জন্য, আর তাদের নিজেদের জন্য পুত্রগণ?

أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ ١٥٠

নাকি আমি ফেরেশতাদেরকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছিলাম আর তারা (অর্থাৎ মক্কার কাফিররা সেখানে) হাজির ছিল?

أَلَا إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ ١٥١

দেখ, তারা অবশ্যই তাদের মন-গড়া কথা বলে যে,

وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ ١٥٢

আল্লাহ সন্তানের জন্ম দিয়েছেন। তারা অবশ্যই মিথ্যেবাদী।

أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ ١٥٣

তিনি কি পুত্রদের চেয়ে কন্যাদেরকেই বেশি পছন্দ করেছেন?

অনুবাদ: তাইসিরুল কুরআন