OnlineMushaf

পৃষ্ঠা 564

Al-Mulk, Al-Qalam · 67:27–68:16

সূরা Al-Mulk الملك

فَلَمَّا رَأَوْهُ زُلْفَةً سِيئَتْ وُجُوهُ الَّذِينَ كَفَرُوا وَقِيلَ هَٰذَا الَّذِي كُنتُم بِهِ تَدَّعُونَ ٢٧

অতঃপর যখন তারা তাকে (অর্থাৎ ক্বিয়ামতকে) নিকটে উপস্থিত দেখতে পাবে, তখন কাফিরদের মুখ মলিন হয়ে যাবে, আর (তাদেরকে) বলা হবে, ‘এই তো (ও‘য়াদা বাস্তবায়িত হয়েছে) যা তোমরা চাচ্ছিলে।’

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَهْلَكَنِيَ اللَّهُ وَمَن مَّعِيَ أَوْ رَحِمَنَا فَمَن يُجِيرُ الْكَافِرِينَ مِنْ عَذَابٍ أَلِيمٍ ٢٨

বল, ‘‘তোমরা ভেবে দেখেছ কি আল্লাহ যদি আমাকে আর আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের উপর দয়া করেন (তাতে তোমাদের লাভটা কী?) মর্মান্তিক শাস্তি থেকে কাফিদেরকে বাঁচাবে কে?

قُلْ هُوَ الرَّحْمَٰنُ آمَنَّا بِهِ وَعَلَيْهِ تَوَكَّلْنَا فَسَتَعْلَمُونَ مَنْ هُوَ فِي ضَلَالٍ مُّبِينٍ ٢٩

বল, ‘তিনিই দয়াময়, আমরা তাঁর উপরেই ঈমান রাখি, আর তাঁর উপরেই নির্ভর করি। তোমরা শীঘ্রই জানতে পারবে কে সুস্পষ্ট গুমরাহীতে আছে (আমরা না তোমরা)।’

قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَصْبَحَ مَاؤُكُمْ غَوْرًا فَمَن يَأْتِيكُم بِمَاءٍ مَّعِينٍ ٣٠

বল, ‘‘তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের তলদেশে চলে যায়, তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবহমান পানি?’’

সূরা Al-Qalam القلم

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

ن وَالْقَلَمِ وَمَا يَسْطُرُونَ ١

নূন, কলমের শপথ আর লেখকেরা যা লেখে তার শপথ।

مَا أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ ٢

তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি পাগল নও।

وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ ٣

তোমার জন্য অবশ্যই আছে অফুরন্ত পুরস্কার,

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ ٤

নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চমার্গে উন্নীত।

فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ ٥

শীঘ্রই তুমি দেখতে পাবে আর তারাও দেখবে,

بِأَييِّكُمُ الْمَفْتُونُ ٦

তোমাদের মধ্যে কে পাগলামিতে আক্রান্ত।

إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِ وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ ٧

তোমার প্রতিপালক বেশি জানেন কে তাঁর পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর সঠিক পথপ্রাপ্তদেরকেও তিনি ভাল করে জানেন।

فَلَا تُطِعِ الْمُكَذِّبِينَ ٨

কাজেই তুমি মিথ্যাবাদীদের কথা মান্য কর না।

وَدُّوا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ ٩

তারা চায় যে, তুমি যদি নমনীয় হও, তবে তারাও নমনীয় হবে,

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ ١٠

তুমি তার অনুসরণ কর না, যে বেশি বেশি কসম খায় আর যে (বার বার মিথ্যা কসম খাওয়ার কারণে মানুষের কাছে) লাঞ্ছিত।

هَمَّازٍ مَّشَّاءٍ بِنَمِيمٍ ١١

যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে,

مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ ١٢

যে ভাল কাজে বাধা দেয়, সীমালঙ্ঘনকারী, পাপিষ্ঠ,

عُتُلٍّ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ ١٣

কঠোর স্বভাব, তার উপরে আবার কুখ্যাত।

أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ ١٤

কারণ সে সম্পদ আর (অনেক) সন্তানাদির অধিকারী।

إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ ١٥

তার কাছে যখন আমার আয়াত পাঠ করা হয় তখন সে বলে, ‘‘এতো আগে কালের লোকেদের কিসসা কাহিনী মাত্র।

سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ ١٦

আমি তার শুঁড়ের উপর দাগ দিয়ে দিব (অর্থাৎ তাকে লাঞ্ছিত করব)।

অনুবাদ: তাইসিরুল কুরআন