পৃষ্ঠা 531
Al-Qamar, Ar-Rahman · 54:50–55:18
সূরা Al-Qamar القمر
وَمَا أَمْرُنَا إِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍ بِالْبَصَرِ ٥٠
আমার আদেশ তো মাত্র একটি কথা- চোখের পলকের মত।
وَلَقَدْ أَهْلَكْنَا أَشْيَاعَكُمْ فَهَلْ مِن مُّدَّكِرٍ ٥١
আমি তোমাদের মত দলগুলোকে ইতোপূর্বে ধ্বংস করেছি, কাজেই উপদেশ গ্রহণ করার কেউ আছে কি?
وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ ٥٢
তারা যা কিছু করেছে তা আছে ‘আমালনামায়,
وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُّسْتَطَرٌ ٥٣
ছোট আর বড় সবই আছে লিপিবদ্ধ।
إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ ٥٤
মুত্তাক্বীরা থাকবে বাগান আর ঝর্ণাধারার মাঝে,
فِي مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُّقْتَدِرٍ ٥٥
প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে, সর্বময় কর্তৃত্বের অধিকারী (আল্লাহ)’র নিকটে।
সূরা Ar-Rahman الرحمن
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
الرَّحْمَٰنُ ١
পরম দয়ালু (আল্লাহ),
عَلَّمَ الْقُرْآنَ ٢
তিনিই শিক্ষা দিয়েছেন কুরআন,
خَلَقَ الْإِنسَانَ ٣
তিনিই মানুষ সৃষ্টি করেছেন,
عَلَّمَهُ الْبَيَانَ ٤
তিনিই শিখিয়েছেন মনের কথা প্রকাশ করতে,
الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ ٥
সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী।
وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ ٦
তৃণলতা গাছপালা (তাঁরই জন্য) সাজদায় অবনত,
وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ ٧
তিনি আকাশকে করেছেন সমুন্নত, আর স্থাপন করেছেন (ন্যায়ের) মানদন্ড,
أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ ٨
যাতে তোমরা মানদন্ডে সীমালঙ্ঘন না কর,
وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ ٩
সুবিচারের সঙ্গে ওজন প্রতিষ্ঠা কর আর ওজনে কম দিও না,
وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ ١٠
আর যমীন- তিনি (তাঁর) প্রাণীকুলের জন্য তাকে করেছেন বিস্তৃত,
فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ ١١
এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা,
وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ ١٢
আর খোসা ও ডাটা বিশিষ্ট দানা আর সুগন্ধী গাছ।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ١٣
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নিয়ামতকে অস্বীকার করবে?
خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ ١٤
তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুকনা পচা কাদা হতে,
وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ ١٥
আর জ্বিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুন হতে।
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ١٦
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ ١٧
তিনিই দু’টি উদয় স্থান ও দু’টি অস্তাচলের নিয়ন্ত্রক,
فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ١٨
অতএব (হে জ্বিন ও মানুষ!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন্ কোন্ নি‘মাতকে অস্বীকার করবে?
অনুবাদ: তাইসিরুল কুরআন