OnlineMushaf

পৃষ্ঠা 313

Taha · 20:13–20:37

সূরা Taha طه

وَأَنَا اخْتَرْتُكَ فَاسْتَمِعْ لِمَا يُوحَىٰ ١٣

আমি তোমাকে বেছে নিয়েছি, কাজেই তুমি মনোযোগ দিয়ে শুনো যা তোমার প্রতি ওয়াহী করা হচ্ছে।

إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي ١٤

প্রকৃতই আমি আল্লাহ, আমি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, কাজেই আমার ‘ইবাদাত কর, আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে নামায কায়িম কর।’

إِنَّ السَّاعَةَ آتِيَةٌ أَكَادُ أُخْفِيهَا لِتُجْزَىٰ كُلُّ نَفْسٍ بِمَا تَسْعَىٰ ١٥

কিয়ামাত আসবেই, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেক ব্যক্তি স্বীয় চেষ্টা-সাধনা অনুপাতে ফল লাভ করতে পারে।

فَلَا يَصُدَّنَّكَ عَنْهَا مَن لَّا يُؤْمِنُ بِهَا وَاتَّبَعَ هَوَاهُ فَتَرْدَىٰ ١٦

কাজেই ক্বিয়ামতে যে বিশ্বাস করে না এবং স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে তাত্থেকে কোনক্রমেই বিচ্যুত করতে না পারে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে।

وَمَا تِلْكَ بِيَمِينِكَ يَا مُوسَىٰ ١٧

‘হে মূসা! তোমার ডান হাতে ওটা কী?’

قَالَ هِيَ عَصَايَ أَتَوَكَّأُ عَلَيْهَا وَأَهُشُّ بِهَا عَلَىٰ غَنَمِي وَلِيَ فِيهَا مَآرِبُ أُخْرَىٰ ١٨

সে বলল, ‘এটা আমার লাঠি, আমি ওতে ভর দেই, এর সাহায্যে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা ঝেড়ে দেই আর এতে আমার আরো অনেক কাজ হয়।’

قَالَ أَلْقِهَا يَا مُوسَىٰ ١٩

আল্লাহ বললেন, ‘হে মূসা! ওটা নিক্ষেপ কর।’

فَأَلْقَاهَا فَإِذَا هِيَ حَيَّةٌ تَسْعَىٰ ٢٠

তখন সে তা নিক্ষেপ করল, অমনি তা সাপ হয়ে ছুটোছুটি করতে লাগল।

قَالَ خُذْهَا وَلَا تَخَفْ سَنُعِيدُهَا سِيرَتَهَا الْأُولَىٰ ٢١

আল্লাহ বললেন, ‘ওটাকে ধর, ভয় পেও না, আমি সেটাকে এক্ষুনি তার আগের রূপে ফিরিয়ে দেব।

وَاضْمُمْ يَدَكَ إِلَىٰ جَنَاحِكَ تَخْرُجْ بَيْضَاءَ مِنْ غَيْرِ سُوءٍ آيَةً أُخْرَىٰ ٢٢

আর তোমার হাত বগলে দিয়ে টান, তা ক্ষতিকর নয় এমন শুভ্রোজ্জ্বল হয়ে বের হয়ে আসবে- অন্য আরেকটি নিদর্শন হিসেবে।

لِنُرِيَكَ مِنْ آيَاتِنَا الْكُبْرَى ٢٣

যাতে আমি তোমাকে আমার বড় বড় নিদর্শনগুলোর কিছু দেখাতে পারি।

اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ ٢٤

ফেরাউনের কাছে যাও, বাস্তবিকই সে সীমালঙ্ঘন করেছে।’

قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي ٢٥

মূসা বলল, ‘হে আমার প্রতিপালক! আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও

وَيَسِّرْ لِي أَمْرِي ٢٦

আর আমার জন্য আমার কাজকে সহজ করে দাও।

وَاحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِي ٢٧

আমার জিহ্বার জড়তা দূর করে দাও।

يَفْقَهُوا قَوْلِي ٢٨

যাতে তারা আমার কথা বুঝতে পারে।

وَاجْعَل لِّي وَزِيرًا مِّنْ أَهْلِي ٢٩

আর আমার পরিবার হতে আমার জন্য একজন সাহায্যকারী বানিয়ে দাও।

هَارُونَ أَخِي ٣٠

আমার ভাই হারূনকে।

اشْدُدْ بِهِ أَزْرِي ٣١

তার দ্বারা আমার শক্তি বৃদ্ধি কর।

وَأَشْرِكْهُ فِي أَمْرِي ٣٢

আমার কাজে তাকে অংশীদার কর।

كَيْ نُسَبِّحَكَ كَثِيرًا ٣٣

যাতে আমরা বেশি বেশি করে তোমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি।

وَنَذْكُرَكَ كَثِيرًا ٣٤

আর তোমাকে অধিক স্মরণ করতে পারি।

إِنَّكَ كُنتَ بِنَا بَصِيرًا ٣٥

তুমি তো আমাদের অবস্থা সবই দেখছ।’

قَالَ قَدْ أُوتِيتَ سُؤْلَكَ يَا مُوسَىٰ ٣٦

তিনি (আল্লাহ) বললেন, ‘হে মূসা! তোমার প্রার্থনা গৃহীত হল।

وَلَقَدْ مَنَنَّا عَلَيْكَ مَرَّةً أُخْرَىٰ ٣٧

আমি তো তোমার উপর আরো একবার অনুগ্রহ করেছিলাম।

অনুবাদ: তাইসিরুল কুরআন